Puran Bazar Degree College
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত
বাংলা
70
আসন
ইংরেজি
50
আসন
অর্থনীতি
80
আসন
রাষ্ট্রবিজ্ঞান
80
আসন
সমাজকর্ম
75
আসন
হিসাববিজ্ঞান
90
আসন
ব্যবস্থাপনা
85
আসন
ঠিকানা / Address
বিভাগ ও জেলা / Division & District
প্রতিষ্ঠাকাল / Established
কলেজ কোড / College Code
EIIN
ওয়েবসাইট / Website
ইমেইল / Email
অফিস ফোন / Office Phone
মোবাইল / Mobile
### পুরান বাজার ডিগ্রী কলেজের ইতিহাস চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে **পুরান বাজার ডিগ্রী কলেজ** অন্যতম। দীর্ঘ ৩৮ বছরের ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস নিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ‘আসাম বেঙ্গল গেটওয়ে’ খ্যাত চাঁদপুরের শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যের বিকাশে পুরান বাজারের মানুষের অবদানও উল্লেখযোগ্য। পুরান বাজারের ব্যবসায়ীদের ঐক্যমতের ভিত্তিতে **১৯৮১ সালের ২৬ অক্টোবর** পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে এক সভার মাধ্যমে কলেজটির শুভ উদ্বোধন ঘোষণা করেন তৎকালীন মহকুমা প্রশাসক **জনাব হাবিবুর রহমান**। সভায় পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। **১৯৮১-১৯৮২ শিক্ষাবর্ষে ৪৮ জন ছাত্র-ছাত্রী নিয়ে** কলেজটির যাত্রা শুরু হয়। শুরুতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু ছিল। **১৯৮৩ সালে** কলেজের শিক্ষার্থীরা প্রথমবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে। পরবর্তীতে কুমিল্লা শিক্ষা বোর্ডের মেধাতালিকায় একাধিকবার স্থান অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার সুনাম প্রতিষ্ঠা করে। বিশেষ করে **১৯৮৫ সালে বাণিজ্য বিভাগে দ্বিতীয় ও অষ্টম স্থান** অর্জন ছিল কলেজের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য। ১৯৯৪ থেকে ২০০২ সাল পর্যন্ত কলেজটির **৩৭ জন শিক্ষার্থী কুমিল্লা শিক্ষা বোর্ডের মেধাতালিকায়** স্থান লাভ করে। এর মাধ্যমে পুরান বাজার ডিগ্রী কলেজ চাঁদপুরের অন্যতম সফল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে **১৯৯২ সালে কলেজটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওতায় স্নাতক পর্যায়ে উন্নীত হয়**। পরবর্তীতে কলেজের সাবেক সভাপতি ও মাননীয় সংসদ সদস্য **ডা. দীপু মনি এমপি** এবং প্রতিষ্ঠাতা সদস্য **জনাব জাহাঙ্গীর আখন্দ সেলিম**-এর প্রচেষ্টায় বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম ও অর্থনীতি বিষয়ে **অনার্স কোর্স** চালু হয়। বর্তমানে **চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. দীপু মনি**-এর নেতৃত্বে একটি শিক্ষাবান্ধব ও দক্ষ পরিচালনা কমিটির মাধ্যমে পুরান বাজার ডিগ্রী কলেজের শিক্ষা কার্যক্রম ও অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
পুরান বাজার ডিগ্রি কলেজ পুরানবাজার ডিগ্রি কলেজ, হাজী শরিয়ত উল্লাহ রোড, চাঁদপুর, চাঁদপুর জেলা, চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত।
পুরান বাজার ডিগ্রি কলেজ 1981 সালে প্রতিষ্ঠিত হয়।
পুরান বাজার ডিগ্রি কলেজের EIIN নম্বর 103569।
পুরান বাজার ডিগ্রি কলেজের কলেজ কোড 3903।
অনার্স পর্যায়ে পুরান বাজার ডিগ্রি কলেজে যেসব বিষয় রয়েছে — বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা।
পুরান বাজার ডিগ্রি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট: pbdc.edu.bd/।
যোগাযোগের জন্য — অফিস ফোন: +88 02 337 741 040; মোবাইল: 01816-800093; ইমেইল: pbcollege.chandpur@gmail.com।
সর্বশেষ হালনাগাদ: