পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি ৬০০ টাকা, এর মধ্যে ৫০০ টাকা কেন্দ্রকে প্রদান করতে হবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বি.এসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE) তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার (নতুন ও পুরাতন) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত হবে।
০৬/০৯/২০২৬ — Optical Fiber Communication ০৮/০৯/২০২৬ — Digital Signal Processing / Microwave Engineering ১০/০৯/২০২৬ — Industrial & Power Electronics / Power Electronics ১৩/০৯/২০২৬ — Antenna & Propagation ১৫/০৯/২০২৬ — Computer Peripherals & Interfacing
পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://ems.nu.ac.bd থেকে পরীক্ষার ৫ দিন পূর্বে প্রবেশপত্র ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্রে কোনো ভুল থাকলে পরীক্ষার ২/৩ দিন পূর্বে সংশোধন করে নিতে হবে।
পরীক্ষার হলে মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে। পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি ৬০০ টাকা, এর মধ্যে ৫০০ টাকা কেন্দ্রকে প্রদান করতে হবে।