ব্যবসায় পরিবেশ ও টেকসইতা
জাতীয় বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা বিভাগ
বিবিএ (অনার্স) ১ম বর্ষ
পরীক্ষা - ২০২৫ (অনুষ্ঠিত - ২০২৬)
ব্যবসায় পরিবেশ ও টেকসইতা
বিষয় কোড : ২১২৬০৩
সময় - ৪ ঘণ্টা · পূর্ণমান - ৮০
দ্রষ্টব্য: যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর অবশ্যই ধারাবাহিকভাবে লিখতে হবে।
১। (ক) ব্যবসায় পরিবেশ বলতে কী বুঝ?
(খ) একটি প্রতিষ্ঠানের সাফল্যের জন্য ব্যবসায় পরিবেশ বিশ্লেষণের গুরুত্ব ব্যাখ্যা কর।
(গ) প্রযুক্তি ও আইনগত পরিবেশ ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কীভাবে প্রভাব বিস্তার করে? আলোচনা কর।
২। (ক) STEEPLE মডেল কী?
(খ) PEST মডেলটি কেন STEEPLE মডেলে বিবর্তিত হয়েছে?
(গ) SWOT বা TOWS বিশ্লেষণের কী কী সমালোচনা করা হয়েছে?
৩। (ক) ম্যাক্রোইকোনমিক সূচক কী?
(খ) ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধান ম্যাক্রোইকোনমিক সূচকসমূহ কীভাবে প্রভাব বিস্তার করে?
(গ) ‘অরণিমা এনার্জি লি.’ একটি উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান। সম্প্রতি মুদ্রাস্ফীতি ও সুদের হার বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির ব্যয় বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বিশ্বব্যাপী কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং স্থানীয় মুদ্রার মান হ্রাসের ফলে আমদানি ব্যয় চাপের মুখে পড়েছে।
(i) উচ্চ মুদ্রাস্ফীতি ও সুদের হার বৃদ্ধি কীভাবে অরণিমা এনার্জি লি.-এর বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করবে?
(ii) কাঁচামালের মূল্য বৃদ্ধি ও মুদ্রার দুর্বলতার প্রেক্ষিতে কী ধরনের কৌশলগত পরিবর্তন আনা উচিত?
৪। (ক) বিধান কীভাবে ব্যবসায় কার্যক্রমকে প্রভাবিত করে? আলোচনা কর।
(খ) একটি দেশের আন্তর্জাতিক বাণিজ্য নীতি স্থানীয় শিল্পের বিকাশে কীভাবে ভূমিকা রাখে? বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্লেষণ কর।
৫। (ক) ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণে নৈতিকতার ভূমিকা বর্ণনা কর। নৈতিক সংকট উত্তরণে কোন কোন কাঠামো ব্যবহৃত হতে পারে?
(খ) সরকারি নিয়ন্ত্রণকরণ ব্যবসায় কার্যক্রমকে কীভাবে প্রভাবিত করে? পরিবেশ সুরক্ষা আইন, শ্রম আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আলোকে আলোচনা কর।
৬। (ক) ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা কী?
(খ) ‘নৈতিক সিদ্ধান্ত গ্রহণ’ ও ‘কর্পোরেট সামাজিক দায়িত্ব (CSR)’-এর মধ্যে সম্পর্ক কী? যুক্তি ও উদাহরণসহ ব্যাখ্যা কর।
(গ) ‘সরকারি নীতি’ ও ‘কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা’-এর দুটি ব্যবস্থায় টেকসই উন্নয়নে সম্ভাব্য প্রভাব ও বিপক্ষে যুক্তি উপস্থাপন কর।
৭। (ক) ব্যবসায় পরিবেশে সফল ও ব্যর্থ অভিযোজনের পার্থক্য লেখ।
(খ) ‘কোডাক ফিল্ম’ একটি খ্যাতনামা ফিল্ম ও ক্যামেরা উৎপাদক প্রতিষ্ঠান। নব্বই দশকে ডিজিটাল ক্যামেরার আগমন অনালগ ক্যামেরার বাজার ধ্বংস হয়ে যায়। গবেষণাগার পূর্বেই সতর্ক করলেও কোম্পানি ব্যবস্থাপনা বিষয়টি আমলে নেয়নি। কোম্পানির বিশ্বাস ছিল, ডিজিটাল ক্যামেরা তাদের বাজার দখল করতে পারবে না। ফলে তারা ডিজিটাল প্রযুক্তিতে বিলম্বে বিনিয়োগ করে; অবশেষে ‘কোডাক ফিল্ম’ অস্তিত্ব সংকটে পড়ে।
(i) কোডাক ফিল্মের ব্যর্থতার প্রধান কারণসমূহ চিহ্নিত করে ব্যাখ্যা দাও।
(ii) কোম্পানি তার বাজার পুনরুদ্ধার করার জন্য কী কী পদক্ষেপ নিতে পারে?
৮। (ক) বিঘ্নকারী উদ্ভাবন কী?
(খ) উদীয়মান প্রযুক্তি ও বিঘ্নকারী উদ্ভাবনের পার্থক্য লেখ।
(গ) বিঘ্নকারী উদ্ভাবন প্রতিষ্ঠিত শিল্পকে কীভাবে চ্যালেঞ্জ করে? ব্যাখ্যা কর।
৯। (ক) ব্যবসায় অভিযোজন কী?
(খ) ব্যবসায় টিকে থাকা এবং প্রবৃদ্ধির জন্য অভিযোজন কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
(গ) ব্যবসায় স্থায়িত্ব বা টেকসই উন্নয়নের গুরুত্ব আলোচনা কর।
১০। ‘উষা ফুডস’ একটি সুপ্রতিষ্ঠিত খাদ্য প্রক্রিয়াকরণ কোম্পানি। কয়েক বছর যাবৎ প্রতিষ্ঠানটি বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি ব্যয় ও পরিবেশ দূষণ সম্পর্কিত কাজে ব্যয় বৃদ্ধির মুখে পড়েছে। সেই সাথে সরকারও পরিবেশ সংরক্ষণে কঠোর নিয়ম আরোপ করেছে এবং বিদেশি ক্রেতারাও টেকসই উৎপাদন প্রক্রিয়ার উপর জোর দিচ্ছে।
(ক) উপযুক্ত ঘটনার আলোকে ব্যবসায়ের জন্য টেকসই চর্চার গুরুত্ব মূল্যায়ন কর।
(খ) পরিবেশগত উপাদানগুলো কীভাবে কোম্পানির দীর্ঘমেয়াদি ব্যবসায়িক স্থায়িত্বের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে?
১১। (ক) ‘স্টেকহোল্ডার’ বলতে কী বুঝ?
(খ) একটি ব্যবসায় প্রতিষ্ঠানে সুস্থ পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে অভ্যন্তরীণ স্টেকহোল্ডারদের ভূমিকা আলোচনা কর।
(গ) ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বাহ্যিক স্টেকহোল্ডারদের ভূমিকা আলোচনা কর।
১২। (ক) ‘ডিজিটাল রূপান্তর’ বলতে কী বুঝ?
(খ) বর্তমান ব্যবসায়িক পরিবেশে ডিজিটাল রূপান্তরের চারটি প্রধান প্রভাব বিস্তারিত ব্যাখ্যা কর।
(গ) সাইবার নিরাপত্তা এবং ডেটা প্রাইভেসি সম্পর্কিত চ্যালেঞ্জসমূহ আলোচনা কর।
Advertisement
প্রশ্নপত্রের তথ্য
- প্রোগ্রাম
- অনার্স (সম্মান)
- শিক্ষাবর্ষ
- অনার্স ১ম বর্ষ
- বিভাগ
- ব্যবস্থাপনা
- কোর্স
- ব্যবসায় পরিবেশ ও টেকসইতা
- বিষয় কোড
- ২১২৬০৩
- পরীক্ষার সন
- ২০২৫
- সময়
- ৪
- পূর্ণমান
- ৮০
- বিশ্ববিদ্যালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়
এই প্রশ্নপত্র সম্পর্কে
এই পৃষ্ঠায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ব্যবসায় পরিবেশ ও টেকসইতা (বিষয় কোড: ২১২৬০৩) কোর্সের ২০২৫ সালের প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা এখান থেকে সম্পূর্ণ প্রশ্নপত্র দেখতে, পরীক্ষার প্রস্তুতি নিতে এবং পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করতে পারবেন।