তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা বিভাগ
বিবিএ (অনার্স) ১ম বর্ষ
পরীক্ষা - ২০২৫ (অনুষ্ঠিত - ২০২৬)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বিষয় কোড : ২১৯৯০৩
সময় - ৩ ঘণ্টা · পূর্ণমান - ৬০
দ্রষ্টব্য: যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর অবশ্যই ধারাবাহিকভাবে লিখতে হবে।
১। (ক) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞা দাও। অর্থনৈতিক ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইতিবাচক প্রভাব লেখ।
(খ) তথ্য প্রক্রিয়াকরণ চক্র বলতে কী বোঝায়? চিত্রসহ এর অপরিহার্য ধাপসমূহ উল্লেখ কর।
(গ) ডেটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য লেখ।
২। (ক) আকার-আকৃতি ও ধারণক্ষমতার ভিত্তিতে কম্পিউটারের শ্রেণিবিভাগ আলোচনা কর।
(খ) কম্পিউটার হার্ডওয়্যার বলতে কী বোঝ? পাঁচটি করে ইনপুট ও আউটপুট ডিভাইসের নাম লেখ।
(গ) কম্পিউটারের প্রধান প্রসেসিং ডিভাইসসমূহ কী কী? সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের (CPU) কাজ সংক্ষেপে বর্ণনা কর।
৩। (ক) ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন বলতে কী বোঝায়? দৈনন্দিন দাপ্তরিক কাজে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারের তিনটি সুবিধা উল্লেখ কর।
(খ) একটি ডকুমেন্ট প্রিন্ট করার আগে ‘Page Setup’ (যেমন: Margin, Orientation, Paper size) করার প্রয়োজনীয়তা ও ধাপসমূহ বর্ণনা কর।
(গ) টেক্সট ফরম্যাটিং বলতে কী বোঝায়? একটি ডকুমেন্টের ফন্ট স্টাইল, সাইজ এবং কালার পরিবর্তনের ধাপসমূহ বর্ণনা কর।
৪। (ক) ডেটা ম্যানেজমেন্ট বা তথ্য ব্যবস্থাপনায় স্প্রেডশিটের ভূমিকা আলোচনা কর।
(খ) শিক্ষার্থীদের একটি ফলাফল শীটে IF ফাংশন ব্যবহার করে PASS/FAIL নির্ধারণ কর এবং Conditional Formatting দিয়ে Fail শিক্ষার্থীদের রো লাল কর। প্রতিক্ষেত্রে ধাপসমূহ লেখ।
(গ) মাইক্রোসফট এক্সেলে ‘ফর্মুলা (Formula)’ এবং ‘ফাংশন (Function)’-এর মধ্যে পার্থক্য নিরূপণ কর। উদাহরণসহ ৪(চার)টি জনপ্রিয় ফাংশনের ব্যবহার বর্ণনা কর।
৫। (ক) Handout, Hyperlink ও Slide Layout বলতে কী বোঝ?
(খ) একটি প্রেজেন্টেশনে Slide Master ব্যবহার করে সব স্লাইডে একই ফন্ট, রং এবং লোগো প্রয়োগ করার ধাপসমূহ লেখ।
(গ) একটি প্রেজেন্টেশন স্লাইডে অ্যানিমেশন তৈরির ধাপগুলো লেখ।
৬। (ক) তথ্য নিরাপত্তা বলতে কী বোঝায়? তথ্য নিরাপত্তার তিনটি প্রধান স্তম্ভ (CIA Triad: Confidentiality, Integrity, Availability) সংক্ষেপে ব্যাখ্যা কর।
(খ) কী ম্যানেজমেন্ট (Key Management) বলতে কী বোঝায়? সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক এনক্রিপশনের মধ্যে মূল পার্থক্য কী?
(গ) ডিজিটাল সার্টিফিকেট বলতে কী বোঝায়? এটি ইস্যু করার প্রক্রিয়া এবং অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে এর গুরুত্ব বর্ণনা কর।
৭। (ক) সাবনেট মাস্ক কী? OSI মডেলের যে কোনো তিনটি লেয়ারের কার্য লেখ।
(খ) একটি নতুন ইমেইল অ্যাকাউন্ট তৈরির ধাপসমূহ লেখ।
(গ) ক্লাউড সার্ভিস ব্যবহার করে কীভাবে ফাইল আপলোড, সংগঠিত ও শেয়ার করা যায় ব্যাখ্যা কর।
৮। (ক) ভয়েস অ্যাসিস্ট্যান্ট কী? GPS রুট সাজেশন কীভাবে কাজ করে?
(খ) মেশিন লার্নিং-এর শ্রেণিবিন্যাস করো এবং প্রতিটি বিভাগের একটি করে উদাহরণ দাও।
(গ) ডেটা প্রেডিকশন ও ট্রেন্ডলাইন অ্যানালাইসিস বলতে কী বোঝায়? সিদ্ধান্ত গ্রহণে এর গুরুত্ব আলোচনা কর।
৯। (ক) ফ্রিল্যান্সিং বলতে কী বোঝায়? আধুনিক কর্মসংস্থানে ফ্রিল্যান্সিং-এর গুরুত্ব আলোচনা কর।
(খ) পোর্টফোলিও বলতে কী বোঝায়? নতুন ফ্রিল্যান্সারদের জন্য একটি শক্তিশালী পোর্টফোলিও তৈরির গুরুত্ব ব্যাখ্যা কর।
(গ) ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কী? দুটি উদাহরণসহ ব্যাখ্যা কর।
Advertisement
প্রশ্নপত্রের তথ্য
- প্রোগ্রাম
- অনার্স (সম্মান)
- শিক্ষাবর্ষ
- অনার্স ১ম বর্ষ
- বিভাগ
- ব্যবস্থাপনা
- কোর্স
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- বিষয় কোড
- ২১৯৯০৩
- পরীক্ষার সন
- ২০২৫
- সময়
- ৩
- পূর্ণমান
- ৬০
- বিশ্ববিদ্যালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়
এই প্রশ্নপত্র সম্পর্কে
এই পৃষ্ঠায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড: ২১৯৯০৩) কোর্সের ২০২৫ সালের প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা এখান থেকে সম্পূর্ণ প্রশ্নপত্র দেখতে, পরীক্ষার প্রস্তুতি নিতে এবং পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করতে পারবেন।