ব্যবসায় পরিচিতি
জাতীয় বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা বিভাগ
বিবিএ (অনার্স) ১ম বর্ষ
পরীক্ষা - ২০২৫ (অনুষ্ঠিত - ২০২৬)
ব্যবসায় পরিচিতি
বিষয় কোড : ২১২৬০৫
সময় - ৪ ঘণ্টা · পূর্ণমান - ৮০
দ্রষ্টব্য: যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর অবশ্যই ধারাবাহিকভাবে লিখতে হবে।
১। (ক) ব্যবসায় বলতে কী বুঝায়?
(খ) ব্যবসায় প্রকৃতির ওপর নির্ভর করে একজন ব্যবসায়ী যে সকল কার্যাবলি সম্পাদন করেন, তা বর্ণনা কর।
(গ) ব্যবসায়ের প্রধান পূর্বশর্তগুলো উল্লেখ কর যা ব্যবসায়ের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২। (ক) সভ্যতার উন্নতির সাথে সাথে মানুষের প্রয়োজনের বিভিন্ন ধরনের ব্যবসায়ের বিকাশ ঘটেছে। মালিকানার ভিত্তিতে বাংলাদেশে যে ধরনের ব্যবসায় পরিচালিত হয়, তা বর্ণনা কর।
(খ) “The winning hand of ownership” কীভাবে ব্যবসায়ীকে প্রতিযোগিতামূলক বাজারে লক্ষ্য অর্জনে সহায়তা করে?
(গ) “One person company” বাংলাদেশে মালিকানা ব্যবসায়ে একটি আধুনিক রূপ, যা একক উদ্যোক্তাদের জন্য সীমিত দায়বদ্ধতা এবং আইন সুরক্ষার সুবিধা প্রদান করে। উল্লেখযোগ্য সুবিধাগুলোর বিবরণ দাও।
৩। (ক) রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসায় হলো রাষ্ট্রীয় ব্যবসায়। জনস্বার্থে এবং রাষ্ট্রের কল্যাণসাধনে রাষ্ট্রীয় ব্যবসায়ের গুরুত্ব বর্ণনা কর।
(খ) বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতার কারণসমূহ ব্যাখ্যা কর।
৪। (ক) ফ্র্যাঞ্চাইজিং এর ধারণাটি উদাহরণসহ ব্যাখ্যা কর।
(খ) জনাব আলী শিক্ষা শেষে আত্মকর্মসংস্থানের সিদ্ধান্ত নিল। কিন্তু ব্যবসায়িক অভিজ্ঞতা না থাকায় ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের ধারণা তাকে প্রভাবিত করলো। জনাব আলী কীভাবে ফ্র্যাঞ্চাইজিং সুবিধাসমূহ গ্রহণ করে নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে তুমি মনে কর?
৫। (ক) Start-up বলতে কী বুঝায়?
(খ) একটি নতুন ব্যবসায় শুরু করার প্রক্রিয়া বর্ণনা কর।
(গ) ব্যবসায় সুযোগ অর্জনের কৌশল নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ উল্লেখ কর।
৬। (ক) মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান ধারণা উদাহরণসহ লেখ।
(খ) ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর চ্যালেঞ্জসমূহ লেখ।
(গ) শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য দেখাও।
৭। (ক) একক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা দাও।
(খ) একক মালিকানা ব্যবসায়ের গঠনপ্রণালী বর্ণনা কর।
(গ) “একক মালিকানাধীন ব্যবসায়ের সাফল্য নির্ভর করে দক্ষতার উপর, যদি সেই একক মালিক অধিক দক্ষতার সাথে ব্যবসায় পরিচালনা করতে সক্ষম হয়”—উক্তিটি সংক্ষেপে ব্যাখ্যা কর।
৮। (ক) অংশীদারি ব্যবসায় কী?
(খ) অংশীদারি চুক্তিপত্র কী? অংশীদারি ব্যবসায়ে চুক্তিপত্রের অবর্তমানে একজন অংশীদারের অধিকার ও কর্তব্যসমূহ কী কী?
(গ) একটি অংশীদারি ফার্ম কি অন্য একটি ফার্মের অংশীদার হতে পারে? ব্যাখ্যা কর।
৯। (ক) যৌথমূলধনী কোম্পানির সংজ্ঞা দাও। তুমি কি যৌথমূলধনী কোম্পানিকে অংশীদারি ব্যবসায় অপেক্ষা উন্নত মনে কর? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।
(খ) কোম্পানির অবসায়ন বলতে কী বুঝ? একটি কোম্পানির বাধ্যতামূলক অবসায়নের পদ্ধতি বর্ণনা কর।
১০। (ক) সমবায় সমিতির উপকারিতা কী?
(খ) বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে সমবায় সমিতির ভূমিকা বর্ণনা কর।
(গ) “সহযোগিতায় মধুরতা আছে, এখানে কেউ বড় বা ছোট নয়”—ব্যাখ্যা কর।
১১। (ক) “প্রতিযোগিতার ফলে ব্যবসায় জোটের উৎপত্তি”—ব্যাখ্যা কর।
(খ) ব্যবসায় জোট সামাজিক দৃষ্টিকোণ থেকে বাহুল্য কি?
(গ) বাংলাদেশে বহুজাতিক কোম্পানি এবং ইপিজেডের বৃদ্ধির বিভিন্ন দিক সম্পর্কে বর্ণনা কর।
১২। (ক) ব্যবসায় নৈতিকতার ধারণা দাও।
(খ) ব্যবসায় অনৈতিক আচরণের মূল কারণগুলো কী কী?
(গ) ব্যবসায় প্রতিষ্ঠানে নৈতিক আচরণ নিশ্চিত করার পদক্ষেপসমূহ বর্ণনা কর।
Advertisement
প্রশ্নপত্রের তথ্য
- প্রোগ্রাম
- অনার্স (সম্মান)
- শিক্ষাবর্ষ
- অনার্স ১ম বর্ষ
- বিভাগ
- ব্যবস্থাপনা
- কোর্স
- ব্যবসায় পরিচিতি
- বিষয় কোড
- ২১২৬০৫
- পরীক্ষার সন
- ২০২৫
- সময়
- ৪
- পূর্ণমান
- ৮০
- বিশ্ববিদ্যালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়
এই প্রশ্নপত্র সম্পর্কে
এই পৃষ্ঠায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ব্যবসায় পরিচিতি (বিষয় কোড: ২১২৬০৫) কোর্সের ২০২৫ সালের প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা এখান থেকে সম্পূর্ণ প্রশ্নপত্র দেখতে, পরীক্ষার প্রস্তুতি নিতে এবং পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করতে পারবেন।