ব্যবস্থাপনা নীতিমালা
জাতীয় বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা বিভাগ
বিবিএ (অনার্স) ১ম বর্ষ
পরীক্ষা - ২০২৫ (অনুষ্ঠিত - ২০২৬)
ব্যবস্থাপনা নীতিমালা
বিষয় কোড : ২১২৬০১
সময় - ৪ ঘণ্টা · পূর্ণমান - ৮০
দ্রষ্টব্য: যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর অবশ্যই ধারাবাহিকভাবে লিখতে হবে।
১। (ক) ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
(খ) ব্যবস্থাপনার নীতিমালা কীভাবে একজন ব্যবস্থাপককে সংগঠনকে সঠিকভাবে পরিচালনায় সাহায্য করে?
(গ) আদেশের ঐক্য নীতি দ্বৈত অধীনতা ব্যবস্থা প্রত্যাখ্যানে সাহায্য করে—ব্যাখ্যা কর।
২। (ক) বাংলাদেশে ব্যবস্থাপনার সমস্যাসমূহ উল্লেখ কর।
(খ) বাংলাদেশে ব্যবস্থাপনা উন্নয়নের জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলোকে তুমি যথার্থ মনে করো কি? মতের পক্ষে যুক্তি দাও।
(গ) ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য দেখাও।
৩। (ক) ব্যবস্থাপনার বিভিন্ন স্তরের বর্ণনা দাও।
(খ) ব্যবস্থাপনার কোন স্তরে কী ধরনের দক্ষতার প্রয়োজন হয় এবং কেন?
(গ) ব্যবস্থাপনার দক্ষতা পরিমাপের ভিত্তিসমূহ উল্লেখ কর।
৪। (ক) “ব্যবস্থাপনা পরিবেশ নির্ভর”—ব্যাখ্যা কর।
(খ) SWOT বিশ্লেষণ কীভাবে একটি প্রতিষ্ঠানকে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপককে সাহায্য করে বর্ণনা কর।
(গ) আন্তর্জাতিক পরিবেশের উপাদান এবং চ্যালেঞ্জসমূহ বর্ণনা কর।
(ঘ) সিদ্ধান্ত বৃক্ষ বলতে কী বোঝায়?
(ঙ) ভিশন ও মিশনের মধ্যে পার্থক্য দেখাও।
(চ) কীভাবে একজন ব্যবস্থাপক কর্মীদের কর্মদক্ষতা এবং দায়বদ্ধতা বৃদ্ধির জন্য MBO প্রক্রিয়া প্রয়োগ করেন—আলোচনা কর।
৫। (ক) ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের পরবর্তী ধাপ কী? পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক নিরূপণ কর।
(খ) ব্যবস্থাপনার কোন স্তরে নিয়ন্ত্রণভার ন্যস্ত থাকে? কার্যকর নিয়ন্ত্রণের জন্য একজন ব্যবস্থাপকের কী ধরনের গুণাবলি থাকা প্রয়োজন?
৬। (ক) কৌশলগত পরিকল্পনা কী?
(খ) পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপসমূহ বর্ণনা কর।
(গ) প্রকৃতিভিত্তিক পরিকল্পনার একটি শাখা হলো স্থায়ী পরিকল্পনা। কেন তুমি একটি প্রতিষ্ঠানে এ ধরনের পরিকল্পনা ব্যবহারের সুপারিশ করবে?
৭। (ক) কোন কোন পরিস্থিতিতে কার্যভিত্তিক সংগঠন অধিক দক্ষতার সাথে কার্যসম্পাদন করতে পারে?
(খ) আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য দেখাও।
(গ) নেতার ক্ষমতার উৎসসমূহ আলোচনা কর।
৮। (ক) তুমি কি মনে কর যে, কোনো বিশেষ ধরনের বিভাগীয়করণ সর্বাবস্থায়ই সর্বোত্তম বলে বিবেচিত হতে পারে? যদি হয়, তবে কোনটি?
(খ) একটি প্রতিষ্ঠানে কর্তৃত্ব অর্পণ করা হয় কেন?
(গ) কার্যকর নিয়ন্ত্রণ সীমা নির্ধারণের গুরুত্ব ব্যাখ্যা কর।
৯। (ক) কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দাও।
(খ) একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে তুমি কীভাবে সমন্বয় সাধন করবে?
(গ) কমিটির কার্যকর ব্যবহারের জন্য একজন ব্যবস্থাপকের কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত?
১০। (ক) প্রেষণা প্রক্রিয়া বর্ণনা কর।
(খ) বাংলাদেশের প্রেক্ষাপটে প্রেষণার কোন তত্ত্বটি প্রযোজ্য বলে মনে কর? তোমার মতামত ব্যাখ্যা কর।
(গ) প্রেষণার সাথে সৃজনশীলতা এবং উদ্ভাবনের সম্পর্ক বর্ণনা কর।
১১। (ক) নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্রেক-ইভেন বিশ্লেষণ ব্যাখ্যা কর।
(খ) গণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য দেখাও।
(গ) প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব খুব সহজে অধস্তন কর্মীদের আকৃষ্ট করে?
Advertisement
প্রশ্নপত্রের তথ্য
- প্রোগ্রাম
- অনার্স (সম্মান)
- শিক্ষাবর্ষ
- অনার্স ১ম বর্ষ
- বিভাগ
- ব্যবস্থাপনা
- কোর্স
- ব্যবস্থাপনা নীতিমালা
- বিষয় কোড
- ২১২৬০১
- পরীক্ষার সন
- ২০২৫
- সময়
- ৪
- পূর্ণমান
- ৮০
- বিশ্ববিদ্যালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়
এই প্রশ্নপত্র সম্পর্কে
এই পৃষ্ঠায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনা নীতিমালা (বিষয় কোড: ২১২৬০১) কোর্সের ২০২৫ সালের প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা এখান থেকে সম্পূর্ণ প্রশ্নপত্র দেখতে, পরীক্ষার প্রস্তুতি নিতে এবং পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করতে পারবেন।